সারাদেশ

৫৩ জনের মধ্যে ৪৩ জনই পজিটিভ 

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ: গোপালগঞ্জে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যুসহ আক্রান্ত হয়েছে ৪৮ জন। সুস্থ হয়েছেন ৩ জন। আক্রান্তের হার ৫৩ শতাংশ। এর মধ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৫৩টি নমুনার মধ্যে ৪৩ জন, কাশিয়ানী উপজেলায় ১৩টির মধ্যে ৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১০টির মধ্যে ৩ জন ও কোটালীপাড়া উপজেলায় ৭টির মধ্যে ৩ জন শনাক্ত হয়েছে। হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া আতংক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

মঙ্গলবার(১৫ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন জানান, এ পর্যন্ত জেলায় ২৪ হাজার ৪৬ জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১১৯ জন। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৩০ জন, কাশিয়ানী উপজেলায় ৭৫৫ জন, মুকসুদপুর উপজেলায় ৬০৫ জন, কোটালীপাড়া উপজেলায় ৫৭৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৫৬ জন রয়েছেন। মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৮০৩ জন। এর মধ্যে সদর উপজেলায় ১ হাজার ৫৫৮ জন, কাশিয়ানী উপজেলায় ৭০১ জন, মুকসুদপুর উপজেলায় ৫৬২ জন, কোটালীপাড়া উপজেলায় ৫৪৩ জন ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪৩৯ জন রয়েছেন।

এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার তেলিভিটা ও কালিভিটা গ্রামে করোনা আক্রান্ত ৫০ জনের মধ্যে ৭ জনের শরীরের ডেল্টা ভ্যারিয়েন্টের অস্তিত্ব মেলায় ওই গ্রাম দুটিতে লকডাউন চলছে। বৌলতলী, সাতপাড় ও সাহাপুর ইউনিয়নে সাপ্তাহিক হাট বন্ধ রয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা