সারাদেশ

বউ ছাড়াই বাড়ি ফিরতে হলো বরযাত্রীর

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরা থেকে কালীগঞ্জ অভিমুখে যাওয়া মাইক্রোবাসটি আটক করেন দেবহাটার ইউএনও তাছলিমা আক্তার। দেবহাটা উপজেলায় করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে বিয়ে করতে যাওয়ার অপরাধে আটক হয় বরসহ বরযাত্রীর গাড়িটি। পরে ভ্রাম্যমাণ আদালতে ধরা খেয়ে জরিমানা দিয়ে বউ ছাড়াই ফিরে গেলেন নাবালক বর।

সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলার গাজীরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জ উপজেলার চালতেবাড়িয়া গ্রামে কনের বাড়িতে যাচ্ছিলেন পরে ভ্রাম্যমাণ আদাল ৩ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা দিয়ে ফিরিয়ে দেয় বরযাত্রীকে। পাশাপাশি কনের বাড়িতেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কালীগঞ্জের ইউএনওকে বিষয়টি অবহিত করেন তিনি।

এ বিষয়ে ইউএনও তাছলিমা আক্তার বলেন, করোনার বিধি-নিষেধ উপেক্ষা করে সদর উপজেলার বৈচনা থেকে মহিদুল ইসলামের ছেলে অপ্রাপ্ত বয়স্ক আবু রায়হানসহ তার আত্মীয় স্বজনরা বিয়ের উদ্দেশ্যে কালীগঞ্জের চালতেবাড়িয়া গ্রামে যাচ্ছিল। পথে গাজীরহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত চলাকালীন তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি আটক করা হয়। পরে জরিমানা ও মুচলেকা নিয়ে তাদেরকে পুনরায় বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা