সারাদেশ

খতনার সময় গোপনাঙ্গ কাটলো ডাক্তার

নিজস্ব প্রতিনিধি,নারায়নগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় খতনা করার সময় ৮ বছর বয়সী এক শিশুর গোপনাঙ্গ কেটে ফেলেছে ডাক্তার। অভিযুক্ত ওই ডাক্তারের নাম মো. মোক্তার হোসাইন সরকার।

রোববার (১৩ জুন) এ ঘটনায় শিশুর বাবা মো. সোহেল আলম বাদি হয়ে ফতুল্লা থানায় ওই ডাক্তার ও তার সহযোগীকে আসামি করে মামলা করেছেন।

এদিকে আহত শিশুটির রক্তক্ষরণের মাত্রা বৃদ্ধি পেলে তার পরিবারের সদদ্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠিয়ে দেন।

জানা যায়, গত ২৪ মে সকালে সুন্নতে খতনার জন্য মোক্তার হোসাইন সঙ্গে যোগাযোগ করে সোহেল আলম। এরপর ওইদিনেই দুপুর ৩টার দিকে এক সহযোগীকে নিয়ে তার বাসায় এসে ছেলের খতনা করান। এ সময় তারা শিশুটির গোপনাঙ্গের সামনের বেশি অংশ কেটে ফেলে এতে করে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তারা বিষয়টি বাসার কাউকে না বুঝতে দিয়ে তড়িঘড়ি করে বের হয়ে যায়। পরবর্তীতে রক্তক্ষরণের মাত্রা বৃদ্ধি পেলে ডাক্তারকে ফোন করে জানালে তেমন কোন সমস্যা নয় বলে জানায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযোগের সত্যতা পেয়ে বাদির লিখিত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকে আসমিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/জেআই/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা