সারাদেশ

মানিকগঞ্জে অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্য আটক

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ডাকাত দলের প্রধানসহ ছয় সদস্যকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪০টি মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ ডাকাতি করা বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ ডাকাত দলটি সড়কে গাছ ফেলে ডাকাতি করতো। এসময় কেউ বাধা দিলেই কুপিয়ে আহত করা হতো বলে জানায় পুলিশ।

রোববার (১৩ জুন) সকালে মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এর আগে শনিবার (১২ জুন) বিকেলে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ডাকাত দলের প্রধান দিনাজপুরের ঘোড়াঘাটের চেচুরিয়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে শমসের মিয়া (৪৭), গাইবান্ধার সাদুল্লাপুরের তিলকপাড়া গ্রামের মো. শফি মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৬), গাইবান্ধার সদর উপজেলার কাশাদহ গ্রামের নুরুল আমিনের ছেলে উজ্জ্বল (২৪), গাইবান্ধার পলাশবাড়ীর দূর্গাপুর গ্রামের জব্বারের ছেলে গোলজার ওরফে সাগর (৩৫), বগুড়ার গাবতিলর সন্ধ্যাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহিন (৩০) ও টাঙ্গাইলের ঘাটাইলের শাহ আলমের ছেলে টুটুল মিয়া (৩০)।

পুলিশ জানায়, ডাকাত দলের প্রধান কারণ মিয়ার নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে। এছাড়া সুরুজ মিয়া ও উজ্জ্বলের বিরুদ্ধে রয়েছে চারটি মামলা ও শাহিনের বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে।

এসপি রিফাত রহমান শামীম জানান, সম্প্রতি সাটুরিয়ার তিল্লি ব্রিজ এলাকায় সড়কে গাছ ফেলে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা কুপিয়ে কয়েজনককে মারাত্মক জখম করে।

এ ঘটনার পর থেকেই পুলিশ তাদের ধরতে অভিযান শুরু করে। সাভার, আশুলিয়া, গাজীপুরসহ বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ পিস্তল, আইফোনসহ ৪০টি মোবাইল ফোন, স্বর্ণ ও রুপার অলঙ্কার, চারটি টর্চ লাইট, নগদ টাকা, দুটি ফ্রিজসহ ডাকাতির বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এদিকে শনিবার বিকেলে আটক ছয়জনকে নিয়ে পুলিশ সাটুরিয়ার তিল্লি ব্রিজ এলাকায় পৌঁছালে গ্রামের শত শত নারী-পুরুষ তাদের দেখতে জড়ো হন। এসময় তারা ডাকাতদলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পরে ডাকাতদলের দেয়া তথ্য অনুযায়ী, ফসলের মাঠ ও বিভিন্ন ঝোপঝাড় থেকে দা, করাতসহ বেশ কয়েকটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। এসময় মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা ও সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা