সারাদেশ

ক্রীড়া সংস্থার মাঠ গবাদি পশুর দখলে

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ সংলগ্ন ক্রীড়া সংস্থার একমাত্র মাঠ। বর্তমানে এটি গরু, ছাগল ও ভেড়াদের দখলে। গত বছর বন্যায় ক্ষতিগ্রস্ত মাঠটি দীর্ঘদিন অবহেলিত ছিল। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সংস্কার করে খেলার উপযোগী করা হয়। কিন্তু বাঘাইছড়ি পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় মাঠটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ হচ্ছে না। ফলে দিনের পুরোটা সময় জুড়ে আশপাশের এলাকার শত শত গরু, ছাগল, ভেড়ার অবাদ বিচরণ কেন্দ্রে পরিণত হয়েছে।

স্থানীয়দের পক্ষ থেকে বার বার পৌর কর্তৃপক্ষকে বলা হলেও দৃশ্যমান কোনো ব্যাবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাগানো গাছও যাচ্ছে এসব গবাদিপশুর পেটে।

এ ব্যাপারে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আশপাশের তিনটি এলাকা হাজিপাড়া, মাদ্রাসাপাড়া ও কাচালং বাজার এলাকার গবাদিপশুগুলো মাঠে বেশি আসে। আমরা পৌরসভার পক্ষ থেকে বারবার বলার পরও স্থানীয়দের মধ্যে কোন সচেতনতা নেই। শীঘ্রই মাইকিংয়ের মাধ্যমে সচেতন করার পাশাপাশি গবাদিপশুর মালিকদের বিরুদ্ধে পৌর আইনে ব্যাবস্থা নেয়া হবে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন দিনের পুরোটা সময় জুড়ে আশপাশের এলাকার গরু, ছাগল, ভেড়া মাঠে বিচরণ করে। উপজেলা পরিষদের লাগানো সব গাছ খেয়ে নষ্ট করে। এসব গবাদি পশুর মলমুত্রে প্রতিনয়ত নষ্ট হয় পরিষদ প্রাঙ্গন। প্রতিনিয়ত পরিষ্কার করতে হয়। তবে পৌর কর্তৃপক্ষ একটু আন্তরিক হলে এ সমস্যা থাকার কথা নয়।

তিনি বলেন, মাঠটি পৌরসভার দেখার কথা। পৌর কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সহায়তা চাইলে আমরা অবশ্যই সহায়তা করবো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা