সারাদেশ

গতি ফিরেছে পাহাড়ের শিক্ষা ব্যবস্থায়

আল-মামুন, খাগড়াছড়ি প্রতিনিধি : অবসান ঘটেছে নিয়োগ জটিলতার। সম্পন্ন হয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এতে করে পাহাড়ের শিক্ষা ব্যবস্থায় গতি ফিরছে। সন্তোষ ফিরেছে খাগড়াছড়িবাসীর মনে।

জানা গেছে, ১৯৯৭ সালের শান্তি চুক্তির তিন জেলার গুরুত্বপূর্ণ ২৮টি বিভাগ পরিচালনার দায়িত্ব হস্তান্তরিত হয় জেলা পরিষদগুলোতে। ২০১৬ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক পদে সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নানা জটিলতায় আটকে যায় নিয়োগ প্রক্রিয়া। দফায় দফায় লিখিত ও মৌখিক পরিক্ষা হলেও চুড়ান্ত ফল প্রকাশ আটকে থাকে।

দীর্ঘ চার বছর পর গত ফেব্রুয়ারির গোপনীয় প্রতিবেদনে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। তিনি তা অনুমোদন দেন। একই সঙ্গে নিয়োগে সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রেখে স্বচ্ছতা ও জবাবদিহিত নিশ্চিত করে পার্বত্য জেলা পরিষদগুলোর অধীনে সরকারি চাকরিতে নিয়োগ কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিবিড় তত্ত্বাবধান যথাযথ ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এরপরই স্বচল হয় জেলার নিয়োগ প্রক্রিয়া।

গত ৮ জুন দীর্ঘ প্রতিক্ষার ফলাফল প্রকাশ হয়। প্রকাশিত ফলে ২১২ জন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ চুড়ান্ত হয়। এতে প্রশংসায় ভাসছে খাগড়াছড়ি জেলা পরিষদ।

স্থানীয়রা বলছেন, নিয়োগ জটিলতার অবসানের ফলে খাগড়াছড়ির “শিক্ষা ব্যবস্থায় নতুন দ্বার উম্মোচন” হতে যাচ্ছে। বেকাররা পেতে যাচ্ছে তাদের প্রত্যাশার চাকরি। শিক্ষার্থীদের শিক্ষক সংকট অবসানের মাধ্যমে শিক্ষার প্রসার ঘটবে।

খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, এই নিয়োগ চুড়ান্ত হওয়ায় শিক্ষা কার্যক্রমের প্রসার ও অগ্রগতি আরও শক্তিশালী হবে। যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে হলে জনবল প্রয়োজন। তাই পর্যাপ্ত জনবল থাকলে শিক্ষা কার্যক্রম আরও ভালো হবে। এই নিয়োগ প্রক্রিয়া শিক্ষা খাতের সংকট দূর করবে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বলেন, নানা জটিলতাসহ সংকট কাটিয়ে আমরা নিয়োগ প্রক্রিয়ায় সফল হয়েছি। পার্বত্য জেলা খাগড়াছড়ির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল এবং মান উন্নয়নে আমাদের চেষ্টা সব সময় অব্যাহত থাকবে। দীর্ঘদিন নিয়োগ বন্ধ ও সর্বশেষ করোনায় শিক্ষা ব্যবস্থার অচলবস্থার অবসান হতে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা