সারাদেশ

পাবনায় পানিতে ডুবে শিশু ও গাড়িচাপায় ব্যবসায়ী নিহত

পাবনা প্রতিনিধি: পাবনায় পানিতে ডুবে শিশু ও ট্রাকচাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে জেলার ভাঙ্গুড়ায় ট্রাকচাপায় সুমন হোসেন (১৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত সুমন চাটমোহর উপজেলার বনগ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ভাঙ্গুড়া হাটে সরিষা বিক্রি করে ইঞ্জিনচালিত ভটভটিতে করে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী সুমন হোসেন। পথিমধ্যে দিয়ারপাড়া মসজিদের সামনে পৌঁছালে পিছন দিক থেকে বালুবোঝাই ড্রাম ট্রাক ভটভটি গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সুমন গাড়ি থেকে ছিটকে পরে বিপরীত দিক থেকে আসা আরেকটি ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও দুটি ড্রাম ট্রাক জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে, দু’দিনের ব্যবধানে জেলার চাটমোহরে আবারও পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে এ ঘটনা ঘটে। মৃত বায়েজিদ হোসেন উপজেলার ফৈলজানা ইউনিয়নের সাইপাই গ্রামের বকুল হোসেনের ছেলে।

ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য হারান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মা রান্নাঘরে কাজ করছিলেন। শিশু বায়েজিদ বাড়ির উঠানে খেলাধুলা করতে করতে পাশের পুকুরে পড়ে তলিয়ে যায়। পরিবার অনেক খুঁজাখুজি করার পর পুকুরের পানিতে ভাসতে দেখে উঠিয়ে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পরিবারকে দাফনকাজ সম্পন্ন করতে বলা হয়েছে। তিনি জানান, বর্ষার মৌসুমে পুকুর খালবিলে পানি বেড়ে যাওয়ায় এমন ঘটনা ঘটছে। তিনি পরিবারকে সচেতন হওয়ার পরামর্শ দেন।

দুইদিন আগে উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া উত্তরপাড়া গ্রামে জয়া (৪) নামে আরেক শিশুর মৃত্যু হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা