সারাদেশ

পঞ্চগড়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিনিধি, পঞ্চগড় : পঞ্চগড় বোদা উপজেলার একটি আম বাগান থেকে শহীদা বেগম (৪৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ জুন) সকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শিকাই কামাত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধু ওই এলাকার আওরঙ্গজেবের স্ত্রী।

স্থানীয়রা জানায়, আওরঙ্গজেব প্রতি বছর তার পিতা-মাতা মৃত্যুবার্ষিকী পালন করেন। বৃহষ্পতিবার রাতে মৃত্যুবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে পারিবারিক কলহ হয়। এতে করে শহীদা বেগম রাগে অনুষ্ঠান থেকে দুরে ছিলেন। এসময় ছেলে রাগ করে তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। পরে তিনি রাত ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান।

পরের দিন শুক্রবার সকালে ওই এলাকার একটি আম বাগানের গাছে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে বোদা থানা পুলিশ।

অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী মৃতদেহটি সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা