সারাদেশ

যখন ছাড়লো বাবা আর চোখ খুলে দেখলো না

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলায় ছাত্রলীগ নেতার পিটুনিতে আহত যুবক মারা গেছে। বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে দশটার দিকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক। নিহত যুবকের নাম মো. নয়ন মিজি (৩৫)। নয়ন সদর উপজেলার রামপাল ইউনিয়নের উত্তর কাজী কসবা গ্রামের প্রয়াত আব্দুল বাতেন মিজির ছেলে। নয়নের দুইটি কন্যা সন্তান ও স্ত্রী রয়েছে।

নিহতের ছোট বোন পিংকি আক্তার জানান, বুধবার বিকেল চারটার দিকে তার ভাই বাড়ি থেকে বের হয়। তার আধা ঘণ্টা পরেই জানতে পারেন উত্তর কাজী কসবা প্রাইমারি স্কুলের সামনে থেকে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ ও তার সহযোগী রনি, কাঞ্চন গংরা তার ভাইকে তুলে নিয়ে গেছেন। ঘটনা শুনতে পেয়ে তারা সিপাহীপাড়া এলাকার একটি স্কুলে কাছে গিয়ে দেখেন প্রান্তরা কাঠের ডাসা দিয়ে নয়নকে পেটাচ্ছেন। আমরা ভাইকে বাচাঁনোর চেষ্টা করি। রাস্তায় গিয়ে পুলিশ ডাকি। পরে ওরা পালিয়ে যায়।

নিহতের ছোট মেয়ে নিজুম (১০) জানায়, আমাদের চোখের সামনে আমার বাবাকে কিভাবে মারলো। বাবার হাত-পা, মাথা গুড়িয়ে দিয়েছে। আমরা কত হাতে পায়ে ধরলাম। আমার বাবাকে ওরা ছাড়লোনা। যখন ছাড়লো বাবা আর চোখ খুলে দেখলো না। আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নয়ন এলাকায় মুরগি ফার্মের ব্যবসা করতেন। পাশাপাশি কবুতর পালতো। গত কয়েক মাস আগে তার ফার্ম থেকে রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখ, শোভন, কাঞ্চন, রনিরা কবুতর, মুরগী চুরি করে। এ নিয়ে নয়নের সাথে তাদের দ্বন্দ্ব হয়। এগুলো নিয়ে এলাকায় শালীস হয়। সেই থেকে নয়নের সাথে দ্বন্দ চলছিল। গতকাল বুধবার এর জের ধরেই মূলত প্রান্ত শেখরা,নয়নকে তুলে নিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে দাবি স্থানীয়দের।

অতিরিক্ত পুলিশ সুপার মুন্সীগঞ্জ সদর সার্কেল মিনহাজ উল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল বুধবার রাতেই একটি মামলা হয়েছিল। সে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। এখন পর্যন্ত নাহিদ ও তৌকির নামে দু'জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা