সারাদেশ

সরাইলে একই স্থানে দু'দফা ডাকাতি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সরাইল-নাসির নগর সড়কে সরাইল খাদ্য গুদামের সামনে দু'দফা ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার ( ৯ জুন) দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সরাইল- নাছিরনগর সড়কে সরাইল খাদ্য গুদামের সামনে এ দু 'দফা ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয় ডাকাত দল।

এসময় ডাকাতরা একজন অটোরিকশা চালকের মাথায় আঘাত করে। আহত অটোরিকশা চালক মো.সুলমান ( ৩৮) সরাইল সদর উপজেলা সৈয়দ টুলা গ্রামের মৃত শুক্কুর মিয়া ছেলে। ডাকাতের কবলে পড়া অপর অটোরিকশা চালক আল আলামিন (৩০) উপজেলার উচালিয়াপাড়ার মৃত আলী হোসেনের ছেলে।

আহত চালক সুলমান সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সুলমান জানান, কালিকচ্ছ থেকে খাদ্য গুদামের সামনে আসলে ৫-৬ জন মুখোশ পড়া ডাকাতের দল আমাকে গতিরোধ করতে না পেরে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। আঘাত নিয়ে সরাইল হাসপাতালে চিকিৎসা করি। আমার কাছ থেকে কিছু নিতে পারে নাই।

ভুক্তভোগীরা জানিয়েছে, ডাকাতরা মুখোশ পড়া ছিল এবং তারা সকলই উঠতি বয়সের যুবক সংখ্যায় ৭-৮জন ।

স্থানীয়দের অভিযোগ, রাত নয় বা দশটার পর হলে প্রায় সময় এ সড়কে খাদ্য গুদামের সামনে ডাকাতির ঘটনা ঘটে। এসব তথ্য জানিয়েছেন ডাকাতের কবলে পড়া লোকজন।

সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন বলেন, সরাইল থানার পুলিশ ডাকাতির বিরুদ্ধে তৎপর রয়েছে। চলমান ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করে, রাতে ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা