সারাদেশ

নদী খননের দাবিতে পানি উন্নয়ন বোর্ড ঘেরাও 

নিজস্ব প্রতিনিধি,পাবনা : হাইকোর্ট এর নির্দেশ মোতাবেক পাবনার ইছামতি নদী পুনঃখনন ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়নের দাবিতে পাবনা পানি উন্নয়ন বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

বুধবার ( ০৯ জুন) সকাল ১১টায় পানি উন্নয়ন বোর্ডের কার্যালয়ের মূল ফটকের সামনে ব্যানার নিয়ে বিক্ষোভ প্রর্দশন করেন তারা।

ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে ইছামতি নদী উদ্ধার ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।

এ সময় বক্তারা বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিলো শত বছরের ঐতিহ্যবাহী এই ইছামতি নদী পুনঃখননের। দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পরে সরকার ইছামতি নদী পুনরুজ্জীবিত করার জন্য অর্থ বরাদ্দ দিয়েছে। চলতি বছরের মার্চ মাসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়া এই নদীর খনন ও উচ্ছেদ কাজের তেমন কোন অগ্রগতি নেই। এই খনন কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান দায় সারা ভাবে কাজ করে নদী খনন দেখাতে চাইছেন। এই কাজের দেখভালের দায়িত্বে থাকা পাবনা পানি উন্নয়ন বোর্ড কোন রকমের নজরদারি করছে না বলে অভিযোগ আন্দোলকারীদের। পরে পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কাছে আন্দোলনকারীরা স্মারকলিপি প্রদান করেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুল রহিম পাকন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহাবুব আলমসহ অনেকে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা