সারাদেশ

নোয়াখালীর ১৩ ইউনিয়নে ভোট ২১ জুন

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: আগামী ২১ জুন করোনায় স্থগিত হওয়া নোয়াখালীর হাতিয়া ও সূবর্ণচর উপজেলার ১৩ ইউনিয়নে ভোটগ্রহণের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তবে জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় নির্বাচন নিয়ে ফের শঙ্কা দেখা দিয়েছে।

এর আগে ১১ এপ্রিল (রোববার) প্রথম ধাপের ইউপি নির্বাচনে এ ১৩টি ইউনিয়নের ভোটগ্রহণের কথা ছিল। তবে করোনা পরিস্থিতির কারণে সেটি স্থগিত হয়ে যায়। এরপর গত ৩ জুন (বৃহস্পতিবার) নির্বাচন কমিশনের সভায় পুনরায় আগামী ২১ জুন (সোমবার) ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ইউনিয়নগুলো হচ্ছে- উপকূলীয় সুবর্ণচর উপজেলার চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চর আমানউল্যাহ, পূর্বচরবাটা ও মোহাম্মদপুর ইউনিয়ন এবং দ্বীপ উপজেলা হাতিয়ায় চরঈশ্বর, চরকিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়ির চর, জাহাজমারা ও নিঝুম দ্বীপ ইউনিয়ন।

হাতিয়ার তমরদ্দি বাজারের ব্যবসায়ী হামিদ উল্যাহ বলেন, দ্বীপের লোকজন করোনা পরীক্ষায় অনাগ্রহী। ফলে বোঝা যাচ্ছে না এখানে কি পরিমাণ লোক করোনায় আক্রান্ত।

সূবর্ণচর উপজেলার শিক্ষক আবু তাহের বলেন, নোয়াখালী জেলা এখন করোনা ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হলে করোনা আরও বেড়ে যেতে পারে।

সুবর্ণচর উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দ কিশোর পাল বলেন, আগামী ২১ জুন উপজেলার ছয় ইউনিয়নের ভোটগ্রহণের সিদ্ধান্ত দেয়া হয়েছে। সেই হিসেবে প্রস্তুতি নেয়া হচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল হাসান বলেন, নোয়াখালী পৌরসভা ও সদরে চলমান লকডাউনের বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তবে আগামী ২১ জুন ভোটগ্রহণের প্রস্তুতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সবকিছু জেনে ভোটগ্রহণের সিদ্ধান্ত দিলে ভোটগ্রহণ চলবে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা