সারাদেশ

 পাইকগাছায় এক সপ্তাহের লকডাউন 

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার পাইকগাছা উপজেলার পৌর এলাকায় এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। ১০ জুন সকাল ৬ টা থেকে শুরু হয়ে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত লকডাউন চলবে।

পাইকগাছা পৌরসভা এলাকায় করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে এই লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়াও একই সঙ্গে পাইকগাছার ৪ টি হাট-বাজারও এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।

মঙ্গলবার ( ৮ জুন) পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুধু পৌরসভা এলাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে। কাঁচা বাজার এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান বাদে। কোপিলমুনি, চাঁদখালি, বাঁকা ও কাঠিপাড়া বাজারে এ লকডাউন ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মাইকিং চলছে। ১০ জুন সকাল ৬ টা থেকে শুরু হয়ে লকডাউন চলবে আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত।

এক সপ্তাহের লকডাউনে সকল প্রকার দোকান পাট, শপিংমল, কলকারখানা, বন্ধ থাকবে। সেই সাথে সকল প্রকার পরিবহনও বন্ধ থাকবে। হোটেল ও রেস্টেুরেন্টে বসে খেতে পারবে না। কিন্তু অনলাইনে বিক্রয় অথবা সরবরাহ করতে পারবে। তবে ওষুধ, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার, কৃষি, নির্মাণ সামগ্রীর দোকান সমূহ সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

এ আদেশ অমান্য করা হলে অমান্যকারীর বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা