সারাদেশ

ঠাকুরগাঁওয়ে করোনায় পৌর মেয়রসহ আক্রান্ত ২২

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও: গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যাসহ ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ১,৭৮২ জনে।

জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও ঠাকুরগাঁও সদর হাসপাতাল হতে সিডিসি (জিন এক্সপার্ট টেস্ট) এবং উপজেলা হাসপাতাল সমূহ এন্টিজেন টেষ্টের মাধ্যমে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী জেলায় নতুন করে ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্তরা হলেন- সদর উপজেলায় সদর উপজেলা-১৫ জন, বালিয়াডাঙ্গী-০৩ জন , রানীশংকৈলায় ২ এবং হরিপুর-০২ জন। জেলায় সর্বশেষ আক্রান্ত ২২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৮২ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন ১৫৮৫ জন। আর মারা গেছেন ৪২ জন। তবে জেলায় এখন পর্যন্ত ভারতীয় ভেরিয়েন্ট শনাক্তের কোন তথ্য পাওয়া যায়নি।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার জানান, ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত ভারতীয় ভ্যারিয়েন্ট আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা