সারাদেশ

রাজশাহী মেডিকেলে করোনায় আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী): রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৭জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৮জুন) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপ-পরিচালক সাইফুল ফেরদৌস এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তাদের মধ্যে তিনজন করোনায় আক্রান্ত ছিলেন। বাকিরা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

যে তিনজন আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের মধ্য দুইজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে ও একজন রাজশাহীর।

গত ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত ১৬ দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিট ও আইসিউতে মারা গেলেন ১১৭ জন। রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছে ২৫৭ জন। রাজশাহীর ১২৭, চাঁপাইনবাবগঞ্জের ১০২, নাটোরের ১১, নওগাঁর নয়, পাবনার চারজন, কুষ্টিয়ার তিন, জয়পুরহাটের একজন। আইসিইউতে চিকিৎসাধীন আছেন ১৮ জন।

গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন, রাজশাহীর ১৬, চাঁপাইনবাবগঞ্জের ১৪, নওগাঁর এক ও নাটোরের দুইজন।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা