সারাদেশ

১০ টাকায় সব সদাই

মাগুরা প্রতিনিধি:

মাগুরার কেশবপুর মোড়ে প্রাণঘাতি করোনাআইরাসে ঘরবন্দি অসহায় শ্রমজীবী ও স্বল্প আয়ের মানুষদের সহযোগিতার জন্য ১০ টাকার সদাই নামে একটি দোকান চালু হয়েছে। যেখানে ১০ টাকায় পণ্য কিনতে পারছেন নিম্ন আয়ের মানুষরা।

২০০৩ সালের এসএসসি ব্যাচের যুবকরা মিলে মাগুরা পৌর এলাকার জন্য চালু করেছে এ দোকান।

যেখানে পৌরসভার ৯টি ওয়ার্ডে মাত্র ১০ টাকায় দেওয়া হবে ২ থেকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২৫০ গ্রাম খেজুর ও ২৫০ গ্রাম চিনি।

১০ টাকার দোকানের সমন্বয়ক আলী হোসেন মুক্তা জানান, তাদের উদ্যোগে ২০০৩ সালের এসএসসি ব্যাচের গড়া ত্রিমাত্রিক ফাউন্ডেশনের মাধ্যমে করোনা পরিস্থিতি পুরো রমজান মাস ধরে জুড়ে চলবে ১০ টাকার সদাই নামে এ দোকানের কার্যক্রম।

২৫ এপ্রিল শনিবার বিকেল থেকে চালু হওয়া এ দোকানে শুরুতে মাত্র ১০ টাকায় ২ থেকে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ২৫০ গ্রাম খেজুর ও ২৫০ গ্রাম চিনি দেওয়া হচ্ছে।

আগামীতে এর সঙ্গে তেল, লবন, সবজিসহ আরো কিছু পণ্য যুক্ত করা হবে বলে জানান তিনি।
সমন্বয়ক আলী হোসেন মুক্তা বলেন, 'আমরা কারো কাছে যেয়ে সাহায্য চাচ্ছি না। যদি কেউ স্বেচ্ছায় এ কার্যক্রমে সহযোগিতা হাত বাড়ান, তবে আমরা তাদের সহযোগিতা গ্রহন করবো। রমজানের পাশাপাশি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলবে আমাদের এ কার্যক্রম।'

এর আগে মাগুরার মোহাম্মদপুর সদরে মাগুরা ১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় স্থানীয় কয়েকজন যুবক এ ধরনের একটি দোকান চালু করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা