সারাদেশ

৭ বছরের শিশুকে বলাৎকার, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সাত বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়েছে।

শনিবার (০৫ জুন) দুপুরে উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামে মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সুমন (১৫) স্থানীয় ফারুক মিয়ার ছেলে। ভিকটিম ভাটপাড়া গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।

শিশুটিকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে শিশুটিকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। শনিবার দুপুরে বলাৎকারের এ ঘটনা ঘটলেও সন্ধ্যা ৬টার দিকে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে নেয়া হয়।

শিশুটির বাবা জানান, বাড়ির পাশে খেলার কোনো এক সময় সুমন শিশুটিকে তুলে পাশের খালের পাড়ে নিয়ে যায়। সেখানে বলাৎকার করে পালিয়ে যায়। শিশুটি পরিবারের কাছে এসে জানালে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করা হয়। তাতেও অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল-মামুন জানান, শিশুটি সেক্সসুয়াল অ্যাসাল্টের শিকার। তাকে হাসপাতালে করা হয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. ফখরুল আলম আশেক বলেন, বলাৎকারের শিকার ৭ বছরের শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্জারি কনসালটেন্ট এসে শিশুটিকে দেখেছেন। ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমের ক্ষতস্থানের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তকে আটক করে তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা