সারাদেশ

ভোলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলা চরফ্যাশনে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন, জহিরুল ইসলাম সাগর (১১), সিফাত হোসেন শান্ত (৯)।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ২টায় শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজ গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, কৃষক মো. নূরন্নবী (৪০) ও ইব্রাহীম (৮)। তারাও একই গ্রামের বাসিন্দা।

এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে ওই শিশুরা তাদের বাড়ির পাশের কৃষিজমিতে খেলা করছিলো। এ সময় হঠাৎ বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা