সারাদেশ

স্ত্রীকে হত্যার পর গোপনে দাফনের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুর জেলার মেলান্দহে পারিবারিক কলহের জেরে মারধর করে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। শুধু তাই নয় এরপর বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য আবু তাহেরের পরিবার তড়িঘড়ি করে মরদেহ দাফনের চেষ্টা করে। কিন্তু শেষ রক্ষা হয়নি প্রতিবেশীরা বিষয়টা পুলিশকে অবগত করলে স্বামী আবু তাহেরকে আটকও করে পুলিশ।

বুধবার (২ জুন) উপজেলার শ্যামপুর গ্রামে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম তানিয়া আক্তার (৩০)। আবু তাহের ও তানিয়ার ১২ বছরের দাম্পত্য জীবনে দু’টি সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালে পারিবারিক কলহের জেরে আবু তাহের স্ত্রী তানিয়াকে প্রচণ্ড মারধর করেন। এতে তানিয়ার মৃত্যু হয়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার ও ঘাতককে আটক হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা