সারাদেশ

কুমিল্লার সড়কে শারীরিক প্রতিবন্ধীসহ নিহত ২ 

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার তিতাসে পিকআপ ভ্যানচাপায় শ্রী নারায়ণ দাস (৪২) ও শারীরিক প্রতিবন্ধী শ্রী লক্ষ্মণ চন্দ্র দাস (৪৫) নামের দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (০২ জুন) ভোর সাড়ে ৪টায় গৌরীপুর-হোমনা সড়কের শিকদার রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল করিম বলেন, কাকিয়াখালী থেকে মাছ কেনার উদ্দেশ্যে সিএনজি অটোরিকশায় করে উক্ত মাছ ব্যবসায়ীরা রওনা দেন। পথে হোমনা থেকে দাউদকান্দিগামী একটি ছোট পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশাটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান। দুর্ঘটনায় নিহত দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা