সারাদেশ

খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের করিমগঞ্জে খালের পানিতে ডুবে আফাজ (৭) ও লামিম (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৩১ মে) দুপুর ১টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের টামনি আকন্দপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশুর মধ্যে আফাজ টামনি আকন্দপাড়ার কবির মিয়ার ছেলে ও লামিম একই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তারা পরস্পর সস্পর্কে চাচা-ভাতিজা।

দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আফাজ ও লামিম পরিবারের অজান্তে বাড়ির পাশের খালের স্লুইসগেটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়।

স্বজনেরা খোঁজাখুঁজির একপর্যায়ে দুর্ঘটনাস্থল থেকে একটু দূরে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আফাজ ও লামিমের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা