সারাদেশ

মালয়েশিয়ার নামে মিরসরাই, ১০ রোহিঙ্গা তরুণী আটক

চট্টগ্রাম ব্যূরো : মালয়েশিয়ার নামে ভাসানচর থেকে সাগরপথে এসে চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কাছে চরশরৎ এলাকায় নামে ১০ রোহিঙ্গা তরুণী। তখন ৩০ মে রোববার দিনগত মধ্যরাত। আর সকাল হতেই তাদের আটক করে জোরারগঞ্জ থানার পুলিশ।

আটককৃত রোহিঙ্গারা হলেন-নূরজাহান বেগম (২০), রেহানা আক্তার (১৯), আছিয়া বেগম (১৮), নূর খাইয়াছ (২৫), মিনারা বেগম (২০), মনিয়া বেগম (২০), কহিনা আক্তার (৩২), জিসান (১০), জান্নাতুল নাঈমা (৮) ও জেসমিন আক্তার (১২)।

তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে পুলিশ তিন দালালকেও আটক করেছে। দালালরা হলেন-নোয়াখালীর সুবর্ণচরের বেলাল হোসেন (২৮), একই এলাকার মো. জুয়েল (২০) ও সন্দ্বীপ উপজেলার দিদারুল আলম (২১)।

দালালদের বিরুদ্ধে মানব পাচার আইনে ও রোহিঙ্গা তরুণীদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন চৌধুরী।

তিনি জানান, আটক তিন দালাল নোয়াখালীর ভাসানচর থেকে মালয়েশিয়া পৌঁছে দেওয়ার কথা বলে রোহিঙ্গাদের কাছে থেকে ২০ হাজার করে টাকা নেন। পরে ভাসানচর থেকে তাঁদের নৌকায় তুলে সমুদ্রের এদিক-সেদিক ঘুরিয়ে ৩০মে রবিবার মধ্যরাতে মালয়েশিয়া পৌছেছে বলে মিরসরাইয়ের চরশরৎ এলাকার সমুদ্র উপকূলে নামিয়ে দেন।

তখন সেখানে মিরসরাই বঙ্গবন্ধু শিল্পনগরের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাতে আটক হন তাঁরা। এরপর তাঁদের থানায় নেওয়া হয়।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা