সারাদেশ

সিরাজগঞ্জে মদপানে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে মদপানে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মে) রাত ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল একই ইউনিয়নের গোন্তা গ্রামের হাকিমের ছেলে।

তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, শনিবার রাত ১১টায় শরিফুল তিন বন্ধু নিয়ে গ্রামের গোন্তাবাজারে এক সঙ্গে মদপান করেন। মদপানের পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। তবে তাদের মধ্যে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বাজার থেকে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এর কিছুক্ষণের পরেই তিনি মারা যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আপাতত অপমৃত্যু মামলা করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা