সারাদেশ

যশোরে হত্যা মামলার আসামি ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, যশোর : যশোরে আদালতে যাওয়ার পথে রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

রোববার (৩০ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা জজ কোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

রাজু বিশ্বাস যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ভ্যানচালক শুকুর আলী হত্যা মামলার একমাত্র আসামি।

রাজু বিশ্বাসের আইনজীবী তাজমিলুর রহমান সরদার স্বপন বলেন, রাজু বিশ্বাস আজ আদালতে আত্মসমর্পণ করতে আমার কাছে এসেছিলেন। ওকালতনামা স্বাক্ষরসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি শেষে আমি তাকে নিয়ে আইনজীবী সমিতি থেকে আদালতে যাচ্ছিলাম। জজ কোর্টের সামনের রাস্তায় পৌঁছাতেই একদল লোক আমাদের ঘিরে ধরে। এরপর তারা ধস্তাধস্তি করে জোরপূর্বক রাজু বিশ্বাসকে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আমি নিজের পরিচয় দিয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা হুমকি-ধামকি দিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, আমি আদালতে গিয়ে বিচারককে বিষয়টি অবহিত করেছি। একইসঙ্গে রাজু বিশ্বাসকে উদ্ধারে প্রশাসনের সহায়তা কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, আমি আসামি ছিনতাইয়ের কোনো ঘটনা জানি না। পুলিশের কেউ নিয়েছে বলেও জানি না। আমার থানার কেউ এ ধরনের কোনো অভিযান পরিচালনা করেনি।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল রাজু বিশ্বাসের ভ্যান-রিকশা মেরামতের দোকানে যান শুকুর আলী নামে এক ব্যক্তি। এরপর তিনি নিজের ভ্যান মেরামত করান। মজুরির ৩০ টাকা কাজ শেষে সন্ধ্যায় ফেরার পথে দেওয়ার কথা বলে শুকুর আলী চলে যায়। সন্ধ্যায় ফেরার পথে রাজু বিশ্বাস পাওনা টাকা চায়। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে রাজু বিশ্বাস উত্তেজিত হয়ে শুকুর আলীর মাথায় আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শুকুর আলীর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে রাজু বিশ্বাসের নামে মামলা করেন। ঘটনার পর থেকে রাজু বিশ্বাস পলাতক ছিলেন।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা