সারাদেশ

গোলডাঙ্গিতে হুমকির মুখে কয়েকটি গ্রাম

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: হঠাৎ করে পদ্মার পানি বেড়ে যাওয়ায় ফরিদপুর পদ্মা নদীর কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার শহরতলীর গোলডাঙ্গি ও ডিগ্রির চর এলাকার পদ্মার একশ মিটার অংশ ভেঙ্গে পড়েছে। এর ফলে হুমকির মুখে পড়েছে কয়েকটি গ্রামসহ একটি সেতু। ভাঙ্গন আতঙ্কে সদর উপজেলার দুই ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ।

ভাঙ্গনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়েছেন জেলা প্রশাসক, সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্থানীয়রা বলেন, বালু খেকোদের অপরিকল্পিত ভাবে বালু তোলায় এমনটি হয়েছে।

ফরিদপুরের সদর উপজেলার চেয়ারম্যান মোস্তকুজ্জামান জানান, গত দুদিনে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কয়েকটি স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে। এছাড়াও নর্থ চ্যানেল ও ডিগ্রির চর ইউনিয়নের সীমান্ত গোলডাঙ্গা ব্রিজ এলাকায় একশত মিটার নদীর গর্ভে চলে গেছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। এই ভাঙ্গন রোধ করতে না পারলে কয়েক হাজার মানুষের ঘরবাড়ি, ফসলি জমি ক্ষতির সম্ভবনা রয়েছে। তিনি আরো বলেন, দ্রুতই পদ্মার এ অংশের ভাঙ্গন রোধে কাজ শুরু করার জন্য চেষ্টা করা হবে।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, আমি সংশ্লিষ্ট দফতরের উর্দ্ধতন কর্মকর্তার সাথে কথা বলেছি। ভাঙ্গন রোধে ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা