সারাদেশ

নাটোর স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি, নাটোর: নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে নাফিউল ইসলাম অন্তরকে সাময়িকভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৬ মে) কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক পত্রে বিষয়টি জানানো হয়েছে।

দলের দফতর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত পত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশ ক্রমে নাফিউল ইসলাম অন্তরকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

প্রসঙ্গত, গত সোমবার নাফিউল ইসলাম অন্তর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানের ওপর চড়াও হয়ে তাকে লাঞ্ছিত করাসহ সরকারি কাজে বাধা এবং প্রাণ নাশের হুমকি দেন। এ বিষয়ে প্রকৌশলী আবু রায়হান বাদী হয়ে নাটোর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ মঙ্গলবার বিকেলে তাকে গ্রেফতার করে। পরে বুধবার পুলিশ আদালতের মাধ্যমে নাফিউলকে কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা