সারাদেশ

পাবনায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি,পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্নেয়াঅস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম (৩০) নামের একজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

সোমবার (২৪ মে) র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (২৩ মে) দিবাগত রাতে তাকে আটক করা হয়। আটক সাইফুল ইসলাম উপজেলার একদন্ত বারইপাড়া গ্রামের মৃত সাদেক আলী প্রামানিকের ছেলে।

আমিনুল কবীর তরফদার জানান, অস্ত্রসহ একজন আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারে অবস্থান করেছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেখানে সাইফুল ইসলাকে আটক এবং তার কাছ থেকে একটি বিদেশী রিভালবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব কমান্ডারের দাবী, আটক সাইফুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কেনাবেচা করে আসছিল। এছাড়াও সে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কাজ করে আসছিল। এ ঘটনায় আটঘরিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা