সারাদেশ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি, বাঘের নাম ‘গাজা’

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রাম চিড়িয়াখানায় কয়েকদিন আগে বাঘিনী পরী তিনটি শাবকের জন্ম দিয়েছে। এর মধ্যে একটি বাঘের নাম ‌‘গাজা’ রাখা হচ্ছে। মূলত ফিলিস্তিনের গাজার সঙ্গে মিলিয়ে এই নাম রাখা হচ্ছে । সম্প্রতি ইসরায়েলের হামলায় গাজায় অনেক মানুষ উদ্বাস্তু হয়েছেন। তাদের প্রতি সংহতি জানিয়ে বাঘের নাম ‘গাজা’ রাখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ বলেন, গত ৬ মে চট্টগ্রাম চিড়িয়াখানার বাঘিনী পরী তিনটি বাচ্চার জন্ম দেয়। এর মধ্যে গাজা নাম অনুযায়ী একটি শাবকের নাম ‘গাজা’ রাখা হচ্ছে। বাকি দুটির নাম এখনো ঠিক হয়নি।

তিনি বলেন, বাঘেরা বন থেকে উচ্ছেদ হচ্ছে, বনে তাদের জায়গা কমে আসছে, মানুষের হাতে মারা পড়ছে। বাঘ কিছুই করেনি কিন্তু তার নিজের জায়গায় মানুষ প্রবেশ করছে। নিজের জায়গায় সে থাকতে পারছে না।

মানুষের হাতে মারা পড়ছে। একইভাবে গাজাবাসী ও ফিলিস্তিনি জনগণ নিজের জায়গায় উদ্বাস্তু। তাদের পূর্বপুরুষের জায়গায় তারা থাকতে পারছেন না। তাদের ওপর আক্রমণ চালিয়ে হত্যা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দুটি ঘটনায় অনেক মিল রয়েছে। তারপর গাজাবাসীর ওপর সম্প্রতি ভয়াবহ নৃশংসতা চালানো হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় বাঘ ও ফিলিস্তিন জনগণ একই অবস্থায় আছেন, বিলুপ্তির পথে। এ কারণে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বাঘের নাম 'গাজা' রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, গাজা নামটি এখনো প্রস্তাবিত। এখনও কনফার্ম হয়নি। তিন বাঘের মধ্যে যেটি ছেলে হবে তার নাম রাখা হবে গাজা।

চট্টগ্রাম চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, এর আগেও চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেওয়া একটি বাঘের নাম রাখা হয়ে ‘জো বাইডেন’। বাঘ শাবকটির নাম ‘জো বাইডেন’ কীভাবে হলো জানতে চাইলে চিড়িয়াখানার কিউরেটর শুভ সেই সময় বলেছিলেন, সাধারণত চিড়িয়াখানায় জন্ম নেওয়ার এক মাস পর প্রাণীদের নাম দিয়ে থাকি।

বাঘ শাবকটির জন্ম হয় নভেম্বরের মাঝামাঝি। আর ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইেডন জয় লাভ করেন। তার নির্বাচনে একটি ওয়াদা ছিল জয়লাভ করতে পারলে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসবেন। তাই বাঘটির নাম ‘জো বাইেডন’ রাখা হয়েছে। এছাড়া ২০১৯ সালে পরী একটি শাবকের জন্ম দিয়েছিল। যার নাম রাখা হয়েছিল করোনা।

উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ’ ও ‘পরী’কে আনা হয়েছিল।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা