সারাদেশ

আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, প্রস্তুত ১,০৪৮ টি আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিনিধি, খুলনা: পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ তৈরি হবে, যা পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যেটি বাংলাদেশ উপকূলে আগামী মঙ্গলবারের পর আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তবে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না ঘূর্ণিঝড়টি কোন এলাকায় আঘাত হানতে পারে। তবে বাংলাদেশের সুন্দরবনের দক্ষিণ পাশ দিয়ে ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আবার দিক পরিবর্তনও হতে পারে।

আগামী মঙ্গলবারের পর বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ আঘাত হানতে পারে এমন আশংকায় উপকূলীয় জনগোষ্ঠীকে জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে প্রস্তুত করা হয়েছে ১,০৪৮ টি আশ্রয়কেন্দ্র। প্রতিটি উপজেলায় পাঁচটি ও প্রত্যেক ইউনিয়নে একটি করে মোট ১১৪টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। যারা চিকিৎসা সেবা দেবেন।

রোববার (২৩ মে) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আজিজুল হক জোয়ার্দ্দার বলেন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় ৫ লাখ লোকের ধারণক্ষমতা অনুযায়ী খুলনার ৯ উপজেলায় প্রায় ১ হাজার ৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেখানে রয়েছে সাইক্লোন সেন্টার স্কুল, কলেজ ও মাদ্রাসা। প্রস্তুত করা হয়েছে ১১৬টি মেডিকেল টিম। এছাড়াও ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় সিপিপির ৫,৩২০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে।

গত বছর ৮১৪টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছিল। এবার কোভিড-১৯ এর কারণে সংক্রমণ রোধে আশ্রয়কেন্দ্রের সক্ষমতার অর্ধেক মানুষকে একটি কেন্দ্রে রাখা হবে বলে বেশি সংখ্যক আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে।

এ ছাড়া পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, অর্থ, চাল-ডাল প্রস্তুত রয়েছে। সরকারি নিদের্শনা মোতাবেক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এদিকে উপকূলীয় এলাকা কয়রা, দাকোপ,পাইকগাছায় ঘূর্ণিঝড় ইয়াস আসার খবরে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করছে। এসব এলাকায় আইলা, সিডর, ফণি, বুলবুল, আম্পানে ক্ষত এখনও শুকায়নি। ঘূর্ণিঝড়ে এসব এলাকায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছিলো।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা