সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় মজুত টিকায় চলবে এক সপ্তাহ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মজুত থাকা করোনা ভাইরাসের টিকা দিয়ে আগামী এক সপ্তাহ চলবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ।

এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন, গত ৭ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ দেয়া শুরু হয়। এ পর্যন্ত জেলায় ৬৮ হাজার ৪২৯ জন টিকা গ্রহণ করেন। এদিকে গত ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। শনিবার (২২ মে) পর্যন্ত জেলায় ৪৩ হাজার ২৫৭ জন টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।

এদিকে বেলা ১২টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কেন্দ্রে গিয়ে কোনো মানুষ দেখা যায়নি। সেখানে কর্মরতরা জানান, মাঝে মাঝে দুই একজন এসে টিকা নিচ্ছেন। বাকি সময় অলস পার করছেন তারা।

সেখানে উপস্থিত থাকা স্বাস্থ্যকর্মীরা জানান, এখন শুধুমাত্র টিকার দ্বিতীয় ডোজ নিচ্ছেন মানুষ। শুরুতে প্রচণ্ড ভিড় থাকলেও এখন নেই।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা