সারাদেশ

তীব্র দাবদাহে চট্টগ্রাম বন্দরে কনটেইনার বিস্ফোরণ

চট্টগ্রাম ‍ব্যূরো : চলমান তীব্র দাবদাহে চট্টগ্রাম বন্দরে কেমিক্যাল বোঝাই একটি কনটেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর ওই কনটেইনারে আগুন লেগে যায়। খবর পেয়ে দ্রুত এসে বন্দর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম বন্দর।

শনিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের ৪ নং গেটের ৮নং ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে জানান বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, কনটেইনারটিতে সোডিয়াম পার কার্বনেট ট্যাবলেট ছিল। যা দাহ্য পদার্থ। তবে আগুন লাগার পর বাকি কনটেইনারগুলো দ্রুত অন্য ইয়ার্ডে সরিয়ে নেয় ট্রাফিক বিভাগ। ফলে বড় ধরণের অগ্নিকান্ড থেকে রক্ষা পায় বন্দর।

বন্দর সচিব বলেন, আগুন লাগা কনটেইনারটি ১৩দিন আগে চায়না থেকে এসেছে। নন-এনিমেল হেলথ প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠান সোডিয়াম পার কার্বনেট ভর্তি কনটেইনারগুলো আমদানি করেছে। কনটেইনারে কীভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। শুধু এইটুকু জেনেছি, তীব্র দাবদাহে অতিরিক্ত তাপে কনটেইনারটি বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ বলেন, সকাল সাড়ে ৯টায় আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস দল। এতে বন্দর ও আগ্রাবাদের ৪টি ইউনিট কাজ করে আগুন নির্বাপন করতে সক্ষম হই।

তিনি বলেন, কনটেইনারটি পুর্ণ ছিল সোডিয়াম পার কার্বনেট ট্যাবলেটে। যা স¤পূর্ণ পুড়ে গেছে। পাশে আরও অনেক কনটেইনার ছিল। তবে আগুন বাইরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তা না হলে বড় ক্ষতি হয়ে যেত পারত।

তবে কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণে সংশ্লিষ্ট কর্মকর্তারা কাজ করছেন বলে জানান নিউটন দাশ।

সান নিউজ/ আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা