সারাদেশ

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বগুড়া: বগুড়ায় বিয়ের প্রলোভন দিয়ে এক নারীর সাথে টানা চার বছর ধরে শরীরিক সম্পর্ক স্থাপন । সেই সাথে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মেহেদী হাসান ওরফে কাফী (৪৩) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

শনিবার (২২ মে) দুপুরে অভিযান চালিয়ে তাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তিনি শহরের মালতিনগর হাইস্কুল মোড় এলাকার আব্দুল করিম শেখের ছেলে।

বগুড়ার পুলিশ সুপার আকরামুল হোসেন জানান, ২০১৭ সালে বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় বসবাসকারী প্যারামেডিকেল চিকিৎসক এক নারীর সঙ্গে কাফীর পরিচয় হয়। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে বগুড়া ছাড়াও রাজশাহী, কক্সবাজার ও গাজীপুরের বিভিন্ন হোটেলে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে মেলামেশা করেন।

একপর্যায়ে কাফী তার ছেলের চিকিৎসার জন্য ওই নারীর কাছ থেকে সাড়ে সাত লাখ টাকা হাতিয়ে নেন। সম্প্রতি কাফী ওই নারীকে বিয়ে করতে অস্বীকার করলে তিনি বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ ও টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা করেন।

আদালত বাদীর অভিযোগটি সদর থানায় নথিভুক্ত করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা