সারাদেশ

চোরাই তেলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার ৫২০ লিটার চোরাই তেলসহ মো. শাহজাহান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তার কাছ থেকে একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার (২২ মে) দুপুর সাড়ে ১২ টায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সকাল ৮ টায় সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়। আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

এতে বলা হয়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অবস্থিত পদ্মা ও মেঘনা ডিপো কেন্দ্রিক বেশ কয়েকটি চোরাই তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এ ডিপো থেকে প্রতিদিন শত শত লরি তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে কিছু অসাধু লরির ড্রাইভার ও হেলপার তেল চুরি করে নামমাত্র মূল্যে বিক্রি করে দেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এছাড়াও এ চোরাই চক্রটি তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে। এ সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা