সারাদেশ

ট্রাকচাপায় অ্যাম্বুলেন্সের ২ যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি,নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় দুই অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ মে) সকালে সোনারগাঁওয়ের নয়াবড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার তিতাসের গোপালপুর সরকার এলাকার জানু মোল্লার ছেলে মো. হুমায়ুন (৪০) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন (৩৫)।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, শনিবার সকালে কুমিল্লার তিতাস থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স কাঁচপুর কিউট পল্লী এলাকায় পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কা লাগে।

এসময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর স্বজন মো. হুমায়ুন ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পথে ফারুক হোসেন নামের আরেকজন মারা যান। আহত হন আরো তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা