সারাদেশ

রোজিনার মুক্তির দাবিতে চাটমোহরে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, পাবনা: সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে পাবনার চাটমোহরে মানববন্ধন হয়েছে। শনিবার (২২ মে) সকাল দশটায় চাটমোহর প্রেসক্লাবের উদ্যোগে থানা মোড়ের আমতলায় এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় বক্তব্য দেন, সাবেক সংসদ সদস্য কে এম আনোয়ারুল ইসলাম, মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাপস রঞ্জন তলাপাত্র, চাটমোহর ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শেখ জিয়ারুল হক সিন্টু ও প্রমুখ।

স্বাগত বক্তব্য দেন চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক। মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মীরাসহ বিভিন্ন ব্যক্তি সংগঠনসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তাকে মামলায় গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতার ওপর নগ্ন হস্তক্ষেপ। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে, সেই সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা