সারাদেশ

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ঠাকুরগাঁয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাকে হেনস্তায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রুহিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (২২ মে) সকাল ১১টায় রুহিয়া চৌরাস্তায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। রুহিয়া থানা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, রুহিয়া থানা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম বাদল ও প্রমুখ।

অপরদিকে বালিয়াডাঙ্গী প্রেসক্লাব ও সচেতন নাগরিক সমাজের আয়োজনে শহরের চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন -বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. টি.এম মাহববুর রহমান, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক জয় মহন্ত অলক, বালিয়াডাঙ্গী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মকবুল হোসেন, রানীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক জুলফিকার আলী শাহ, সাংগঠনিক সম্পাদক আল মামুন জীবন, সাংবাদিক জানে আলম শেখ ও প্রমুখ ।

সান নিউজ/ আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা