সারাদেশ

ফেরিতে নিহত হলেন যে ৫ জন

নিজস্ব প্রতিনিধি,মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শিমুলিয়া ফেরিতে এনায়েতপুরি ফেরিতে নিহত পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। ওই ঘটনায় ফেরিতে পড়ে থাকা নিহত ও আহতদের মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র স্বজনদের কাছে হস্তান্তর করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (১৩ মে) সকালে এ হস্তান্তর শেষ হয়।

শিমুলিয়া থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরিতে নিহতরা হলেন-বরিশালের মুলাদি উপজেলার ইসমাইল আকন্দের ছেলে নুরুদ্দিন মাতবর (৪০), গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পদ্মবিলা গ্রামের মজিবুর রহমান শেখের মেয়ে পোশাক শ্রমিক শিল্পী আক্তার (৩০), পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আরামকাঠি গ্রামের আবদুল জব্বার মিয়ার ছেলে শরীফুল ইসলাম (২৭) এবং মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের আল আমিনের স্ত্রী নিপা আক্তার (৩৫)।

এই পাঁচজন বাদেও রোরো ফেরি শাহপরানে আনছার মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকাপ্রসাদ (মল্লিক বাড়ির ঢোন) গ্রামে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, বুধবারে ফেরিতে হুড়োহুড়ি করতে গিয়ে মানুষের ভিড় ও অতিরিক্ত গরমে যাত্রী নিহত ও আহতের পরিচয় পাওয়া গেছে। এ ঘটনায় দুটি ফেরিতে নিহত পাঁচজন এবং আহত আটজনের নাম-পরিচয় জানতে পেরেছে পুলিশ। ফেরিতে তাদের পড়ে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা