সারাদেশ

পটুয়াখালীর কয়েক জায়গায় ঈদ উদযাপিত

নিজস্ব প্রতিনিধি,পটুয়াখালী: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বৃহস্পতিবার (১৩ মে) পটুয়াখালীর কিছু এলাকায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে শিশু-কিশোরসহ এসব গ্রামের মানুষের মাঝে।

স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহসুফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া জেলার বিভিন্ন গ্রামের কিছু কিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।

স্থানীয়ভাবে এরা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চান টুপি অনুসারীরা। তাদের দাবি, প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছেন।

তবে এ বছর শুধুমাত্র সদর উপজেলার বদরপুর দরবার শরীফের চান টুপির একাংশের অনুসারীরা বুধবার (১২ মে) ঈদুল ফিতর উদযাপন করেন।
সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা