সারাদেশ

রেলের কোটি টাকা আত্নসাতের ঘটনায় দুদকের মামলা

চট্টগ্রাম ব্যূরো :
আইভাস জালিয়াতির মাধ্যমে রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব বিভাগের কোটি টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় মামলা করেছে দুদক। এতে হিসাব বিভাগের জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে আসামি করা হয়েছে।

বুধবার (১২ মে) দুদকের পাবলিক প্রসিকিউশন অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ লাভলু মামলা দায়েরের তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, রেলওয়েতে অর্থ আত্নসাতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি জানান, দুদকের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম বাদি হয়ে বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করেন। মামলায় অনলাইন জালিয়াতির মাধ্যমে জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবের বিরুদ্ধে দুই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আনা হয়।

মামলার এজহারে বলা হয়েছে, নিজ নামের ৪টি ব্যাংক একাউন্টে দুই কোটি টাকা আত্নসাৎ করে ফয়সাল। যা ছিল মূলত পূর্বাঞ্চলের অধীনে কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের বেতন ও বিভিন্ন বোনাস-ভাতার টাকা। আইভাস সিস্টেমে ভুয়া বিল দাখিল ও পাশ দেখিয়ে এই প্রতারণা করা হয়।

এর আগে শনিবার (৮ মে) রেলওয়ে কর্মকর্তাদের অভিযোগের প্রেক্ষিতে ফয়সাল মাহবুবকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। তারপর থেকে রবিবার বিকেল পর্যন্ত আরএনবির হাজতে আটক ছিল ফয়সাল। পরে রাতে তাকে খুলশী থানায় হস্তান্তর করা হয়।

খুলশী থানার ওসি মো. শাহিনুজ্জামান জানান, মামলায় ৫০ লাখ টাকা আাত্নসাতের কথা স্বীকার করেছেন আসামি ফয়সাল মাহবুব। তবে বিষয়টি দুদকের শিডিউলভুক্ত হওয়ায় তা তদন্ত করবে দুদক।

রেলওয়ে পূর্বাঞ্চলের হিসাব বিভাগের প্রধান অডিটর কামরুন্নাহার জানান, আইভাস সিস্টেম হলো রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ডিজিটালে দেওয়ার পদ্ধতি। গত বছরের সেপ্টেম্বরে আইভাস সিস্টেম চালু করা হয়। এ পদ্ধতির বিষয়ে ফয়সালসহ বেশ কয়েকজনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কর্মকর্তাদের এ পদ্ধতিতে বেতন দেওয়া হচ্ছিল সেই সেপ্টেম্বর থেকে। পর্যায়ক্রমে কর্মচারীদের যুক্ত করার কথা ছিল এ সিস্টেমের আওতায়। কিন্তু জুনিয়র অডিটর ফয়সাল মাহবুব হ্যাকিংয়ের মাধ্যমে সেই টাকা আত্নসাৎ করতে থাকেন।

গত শনিবার (৮ মে) তথ্যটির প্রমাণ পাওয়ায় তাকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ৫০ লাখ টাকা আত্নসাতের কথা স্বীকার করে। কিন্তু তথ্য যাচাইয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে টাকার প্রকৃত পরিমাণ নিরুপণে কাজ চলছে।

সান নিউজ/আইকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা