সারাদেশ

গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় র‌্যাব সদস্যসহ নিহত ২

নিজস্ব প্রতিনিধি,শ্রীপুর (গাজীপুর): গাজীপুরে দাঁড়িয়ে থাকা মাইক্রো বাসের সাথে সংঘর্ষের ঘটনায় একজন র‌্যাব সদস্যসহ দুই জন নিহত ও চারজন আহত হয়েছে। বুধবার (১২মে) সকাল ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাবের সার্জেন্ট খাইরুল বাশারকে (৪০) মাওনা আলহেরা মেডিকেল সেন্টারে নেওয়ার পথে মারা যায়। অটো চালক গাজীপুর সদর উপজেলার মৃত আমির উদ্দিন শাহ লিটন মিয়া (৩৫) ঘটনাস্থলেই নিহত হয়। আহতরা হলেন র‌্যাবের উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরিফুল ইসলাম (৪২),র‌্যাব সদস্য প্রদীপ কুমার (৪০), আতিক হাসানম (৩০) এবং গাজীপুর সদর উপজেলার পিরুজালী গ্রামের অটো মেকার রিফাত হোসেন (২৫)। তাদেরকে মাওনা আলহেরা মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে র‌্যাবের হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়েছে।

ওসি কামাল হোসেন জানান, র‌্যাব গাজীপুরের পোড়া বাড়ি ক্যাম্প থেকে তাদের ৬ সদস্য ধৃত আসামি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে সুজন মিয়াকে (২৯) শ্রীপুর থানায় হিস্তান্তর করতে যাচ্ছিলেন। পথে মহাসড়কের ভবানীপুর (মুক্তিযোদ্ধা কলেজের সামনে) তাদের মাইক্রোবাস (নং ঢাকা মেট্রা চ-৫১-৭৫১০) বিকলহয়ে পড়ে।

পরে র‌্যাব সদস্যরা মাইক্রোবাসটি মহাসড়কের পাশে দাঁড় করিয়ে ব্যাটারীচালিত অটোরিক্সার চালক দিয়ে মেরামত করার চেষ্টা করে। এসময় ময়মনসিংহগামী অপর একটি নোহামাইক্রোবাস (নংঢাকা মেট্রা চ-৫২-০৭১২) দাঁড়িয়ে থাকা র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দিলে সামনে থাকা র‌্যাবের সার্জেন্ট খাইরুল ইসলাম ও অটো চালক লিটন মিয়া আঘাপ্রাপ্ত হয়। এসময় ঘটনাস্থলেই অটোচালক নিহত ও র‌্যাবের সার্জেন্ট খাইরুল বাশারকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ঘাতক মাইক্রোবাস ও চালককে আটক করেছে পুলিশ।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা