সারাদেশ

গোপালগঞ্জে ঈদের জামায়াত হবে মসজিদে 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: করোনা পরিস্থিতির কারণে ধর্ম মন্ত্রলালয়ের সিদ্ধান্ত অনুযায়ী গোপালগঞ্জে ঈদ-উল-ফিতরের জামাত ঈদগাহে অনুষ্ঠিত না হয়ে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে সকাল ৮ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণে। এরপর সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পযর্ন্ত আধা ঘন্টা পরপর গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদ্রাসা জামে মসজিদ, থানাপাড়া জামে মসজিদ, পুলিশ লাইন মাঠ, বেদগ্রাম জামে মসজিদ, গেটপাড়া জামে মসজিদ, মোহাম্মদপাড়া জামে মসজিদসহ জেলা সদরের বিভিন্ন মসজিদে সুবিধামত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এছাড়া গ্রামে যেসব মসজিদ রয়েছে সেসব মসজিদে স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত অনুষ্ঠানের জন্য নির্দেশনা পাঠানো হয়েছে। প্রতি মসজিদে একের অধিক জামাত অনুষ্ঠানেরও আয়োজন করতে পারবেন। মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা