সারাদেশ

নরসিংদীতে এক টাকায় ঈদ বাজার 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী: করোনার এই মহামারিতে অসহায় পরিবারের মানুষগুলো যাতে স্বাচ্ছন্দে ঈদ উৎযাপন করতে পারে তার জন্য মাত্র এক টাকার বিনিময়ে ঈদ বাজারের আয়োজন করেছে নরসিংদীর পলাশের কিছু স্কুল ও কলেজের শিক্ষার্থী।

২০২০ সালের মার্চে দেশে যখন কোভিড-১৯ হানা দেয় তখন সাধারণ মানুষকে সচেতনতার লক্ষ্যে এই শিক্ষার্থীরা গঠন করে উদ্দীপ্ত তারুণ্য নামে একটি সংগঠন। এই সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (১১মে) দিন্যবাপী পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই ব্যতিক্রমী আয়োজন করে সংগঠনটি।

সংগঠনটি করোনায় মানুষকে ঘরে থাকা, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করার বিষয়ে সচেতন করার পাশাপাশি ইভটিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে মানববন্ধন ও প্রতিবাদ সভা, করোনায় অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার মতো কাজ করেছে। এবার এই অসহায় মানুষের কথা চিন্তা করে গ্রহণ করেছে ব্যতিক্রমধর্মী এই এক টাকার বাজার কর্মসূচি।

এ বাজার থেকে প্রায় ১১টি পণ্য তুলে দিচ্ছেন সংগঠনের সদস্যরা। পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্যান্ডেল করে সিদ্ধ চাল, পোলাও ডাল, আলু, তেল, সেমাই চিনি, নুডুলস, দুধ, বেগুন, দুন্দল ও মিষ্টি কুমড়াসহ ১১টি পণ্য নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। আর সমাজের অসহায় মানুষরা ক্যাশে এক টাকা জমা দিয়েই ক্রয় করতে পেরেছেন এখানকার এই ১১টি পণ্য।

করোনায় কর্মহীন অবস্থায় ঈদকে কেন্দ্র করে উদ্দীপ্ত তরুণ্য সংগঠনের এমন মহতি উদ্যোগে খুশি অসহায় মানুষগুলোও।

এরই মধ্যে হারিছুল, মতিউর, খোদেজা বেগম, আফিয়া আক্তার ও করিম মিয়া অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, এই করোনায় আমাদের মতো সাধারণ মানুষরা কর্মহীন। যার ফলে দুবেলা ভাত খাওয়াই জুটেনা। এরমধ্যে আবার ঈদ। এই সময়ে এই এক টাকার বাজার থেকে ঈদ বাজার পেয়ে অনেক খুশি। স্বচ্ছন্দে অন্তত ঈদটা করা যাবে।

অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সংগঠনের সভাপতি রফিকুল ইসরাম শান্ত জানায়, “আমাদের কাছে একটি হাসি মানে একটি সুন্দর পৃথিবী” এই স্লোগানকে সামনে রেখে করোনার হানায় সামাজিক সচেতনতার অংশ হিসেবে দায়িত্ববোধ থেকে মানুষকে সচেতন করার লক্ষ্যে স্কুল কলেজের কয়েকজন তরুণ মিলে শুরু হয় উদ্দীপ্ত তরুণ্যের যাত্রা। সেই থেকে পথচলা। আজও চলছে।

উদ্দীপ্ত তারুণ্য সংগঠনের এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন চন্দ্র দাস বলেন, শিক্ষার্থীরা তাদের নিজস্ব অর্থায়নে এমন উদ্যোগ প্রশংসনীয়। এভাবে সামজিক দায়িত্ববোধ থেকে সমাজের বিত্তশালীরাও এগিয়ে আসা উচিত।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা