সারাদেশ

নওগাঁয় ভুয়া চিকিৎসকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি,নওগাঁয়: নওগাঁয় নিয়ামতপুরে খালিদ বীন মাহবুব রহমান (৪৯) নামে এক ভুয়া চিকিৎসককে এক মাসের কারাদণ্ডসহ ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (০৯ মে) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নীলুফা সরকার এ আদেশ দেন।

খালিদ বীন মাহবুব রহমান নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার হাতিবান্ধা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

আদালত সূত্র জানায়, উপজেলার বেলী মোড়ের কামরুজ্জামানের বাসার নীচতলায় ভাড়া নেন খালিদ বীন মাহবুব রহমান। নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে গত একমাস ধরে তিনি রোগী দেখছিলেন। সেখানে নিজেকে এমবিবিএস, পিজিটি (আপার), এমডি মেডিসিন, চিকিৎসক মেডিসিন ও ডায়াবেটিকসসহ বিভিন্ন টাইটেল লিখে সাইনবোর্ড ঝুলিয়ে প্রতারণা করে আসছিলেন।

আদালতের জিজ্ঞাসাবাদে প্রথমে নিজেকে তিনি এমবিবিএস ডিগ্রীধারী চিকিৎসক হিসেবে পরিচয় দেন। কিন্তু আদালতের কাছে ডিগ্রী অর্জনের কোনো সার্টিফিকেট দেখাতে পারেননি। এছাড়াও সাইবোর্ডে ব্যবহৃত ডিগ্রীর কাগজপত্রও দেখাতে ব্যর্থ হন তিনি।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা সরকার বলেন, খালিদ বিন মাহবুবুর রহমান এক সময় ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসাবে কাজ করতেন। সেখানে অভিজ্ঞতা নিয়ে নিজেকে চিকিৎসক হিসেবে প্রচার করে ভুয়া চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন।

এসময় নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. প্রণব কুমার সাহাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা