সারাদেশ

প্রাইভেটকারে করে ছাগল চুরি!

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী: প্রাইভেটকারে করে ছাগল চুরি করতে গিয়ে এলাকাবাসীর তাড়া খেয়ে পালিয়েছে ক'জন অভিজাত চোর! তবে গণপিটুনি থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে যাওয়ার সময় তারা প্রাইভেটকারটি রেখেই পালিয়েছেন।

বৃহস্পতিবার (৬ মে) রাজশাহী শহরের উপকণ্ঠে থাকা কাটাখালী থানার পাক ইসলামপুর মহল্লায় রাতে এ ঘটনা ঘটে।

ঘটনার পর স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে ওই চুরি করা ছাগল এবং প্রাইভেটকারটি জব্দ করে নিয়ে যায়। বর্তমানে ওই প্রাইভেটকারের চালক ও মালিককে খোঁজা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিক বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কাটাখালী থানার পাক ইসলামপুর হাই মেম্বারের বাড়ি সামনে এ ঘটনা ঘটে।

চারঘাট উপজেলার ইউসুফপুর এলাকা থেকে রাজস্থানী জাতের একটি ছাগল চুরি করে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ ১১-৭৩১৪) কাটাখালী মহাসড়কের দিকে যাচ্ছিল। দ্রুত গতিতে পালানোর সময় টাঙন এলাকায় একটি সাইকেল আরোহীকে ধাক্কা দেয় কারটি। এ সময় স্থানীয়রা প্রাইভেটকারটিকে ধাওয়া দিয়ে ধরার চেষ্টা করে।

তারা চৌমহনী এলাকায় একটি মোটরসাইকেল দিয়ে রাস্তায় বেরিকেড দিলে তাকেও ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আরেকটি রিকশাভ্যানকে ধাক্কা দেয়। এর পর পাক ইসলামপুরে স্থানীয়রা রাস্তায় ব্যারিকেড দেয়। এ সময় দুষ্কৃতকারিরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ গিয়ে প্রাইভেটকার ও ছাগলটি জব্দ করে নিয়ে আসে। বর্তমানে এ প্রাইভেটকারের চালক ও মালিককে খোঁজা হচ্ছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কাটাখালী থানার এ পুলিশ কর্মকর্তা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা