সারাদেশ

শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় গ্রামে এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলম মিয়া (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আলম ওই গ্রামের মৃত ওমর উদ্দিনের ছেলে এবং একজন চায়ের দোকানের কর্মচারী। এ ঘটনায় কন্যা শিশুর মা শুক্রবার (৭ মে) সকালে কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গত ৩ মে মেয়েটিকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে চা কর্মচারী আলমের বিরুদ্ধে। তিনদিন পর্যন্ত ঘটনাটি কাউকে বলেনি কন্যা শিশুটি। পরে প্রচন্ড ব্যথা ও রক্তপাত হওয়ায় গত রাতে মাকে সব ঘটনা খুলে বলে সে। পরে স্থানীয় চিকিৎসক দিয়ে মেয়েটিকে চিকিৎসা করানো হয়।

মেয়েটি চর সিতাইঝাড়ে নানা-নানীর সাথে বসবাস করে। তার মা শহরে দর্জির কাজ করে। তার বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করছে। নানা-নানী কন্যা শিশুটিকে বাড়িতে রেখে রাস্তায় মাটির কাজ করতে যাওয়ার ফাঁকে তাদের বাড়ি সংলগ্ন চায়ের কর্মচারী আলম মেয়েটিকে ধর্ষণ করে বলে তার মা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। শুক্রবার দুপুরে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা