সারাদেশ

'প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ'

নিজস্ব প্রতিনিধি, খুলনা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বুধবার (৫ মে) দুপুরে শহিদ হাদিস পার্কে একশত অসহায় প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের চেয়ারম্যান তালুকদার আব্দুল খালেক।

ত্রাণ সামগ্রী বিতরণকালে সিটি মেয়র বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। তাদের অবহেলার কোন সুযোগ নেই। সরকার প্রতিবন্ধীদের জন্য বিশেষ ভাতা চালু করেছে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ।

তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের পাশে থেকে আত্মমানবতার সেবায় কাজ করে। করোনাভাইরাস সংক্রমণ শুরু থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি অসহায় মানুষকে সহযোগিতা করছে।

এ সময় মেয়র একশত প্রতিবন্ধীদের মাঝে মাথাপিছু সাড়ে সাত কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি চিনি, এক কেজি আলু, এক লিটার তেল, সুজি ৫০০ গ্রাম ও এক কেজি লবণ বিতরণ করেন।

ত্রাণ বিতরণকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম পলাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা