সারাদেশ

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনা নগরের বয়রা এলাকায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার( ০৪ মে) দিবাগত রাত সাড়ে আটটার দিকে বয়রা ক্রস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম এস এম নেওয়াজ মোর্শেদ (৩৫)। তিনি সোনাডাঙ্গা মেইন রোডের এস এম শাহজাহানের ছেলে। নেওয়াজের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় লোকজন জানান, সন্ধ্যার পরে ১ নম্বর বয়রা ক্রস রোডের রুবির দোকানের সামনে একটি সেলুনে চুল-দাড়ি কাটানোর জন্য অপেক্ষা করছিলেন নেওয়াজ। এ সময় সেখানে ১০ থেকে ১২ জন ব্যক্তি এসে তাকে ধাওয়া দেয়। নেওয়াজ দৌড়ে সোনাডাঙ্গা আবাসিকের দিকে গেলে দুর্বৃত্তরা তাকে ধরে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, পূর্বশত্রুতার জের ধরে নেওয়াজ মোর্শেদকে হত্যা করা হতে পারে। সন্ত্রাসীদের আটকের জন্য বিভিন্ন জায়গায় পুলিশি অভিযান অব্যাহত আছে।
সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা