সারাদেশ

খালের মধ্যে টয়লেটের ট্যাংক নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি,মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাহাদিয়া খালের মধ্যে ওই এলাকার জনৈক প্রভাবশালী ব্যক্তি টয়লেটের ট্যাংক নির্মাণ শুরু করেছেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (০৪ মে) সকালে দেখা যায়, বাহাদিয়া গ্রামের মৃত হায়েত আলী খানের ছেলে নাসির উদ্দিন (৬০) বাড়ির উত্তর পাশে খালের মাঝামাঝি বড় আকারের টয়লেটের ট্যাংক নির্মাণ করছেন। নাসির উদ্দিন প্রভাবশালী হওয়ায় স্থানীয়রা এ নিয়ে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।

প্রতিবেশি আলতাফ খান বলেন, খালের মাঝখানে এভাবে টয়লেটের ট্যাংক নির্মাণ অযৌক্তিক। এতে দূষণের কবলে পড়বো আমরা।

ওই এলাকার রুবিয়া খাতুন বলেন, এ খালের পানি আমরা গোসলসহ গৃহস্থালির কাজে ব্যবহার করি। এছাড়া খালটি থেকে এলাকার লোকজন প্রতিবছর মাছ ধরে খায়। টয়লেটের ট্যাংকিটি নির্মাণ করা হলে পানি দূষণের কারণে গোসল ও গৃহস্থালির কাজে ব্যবহারতো দূরের কথা এলাকায় বসবাস করা মুশকিল হয়ে পড়বে।

স্থানীয় আনোয়ার হোসেন, ফরিদ হোসেন, সিরাজ ভান্ডারী, মঞ্জুর আলী ও জিন্নত খানসহ এলাকাবাসি খালের মাঝখানে টয়লেটের ট্যাংক নির্মাণ বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

ট্যাংক নির্মাণকারী নাসির উদ্দিন ডাক্তার বলেন, খাল দৃশ্যমান হলেও জায়গাটা আমার রেকর্ড করা সম্পত্তি। আমার জায়গার মধ্যেই আমি ট্যাংকি নির্মাণ করছি। টয়লেটের ময়লা আবর্জনা যাতে বের না হতে পারে সেজন্য উপরের অংশ ঢাকনা দিয়ে আটকিয়ে দেয়া হবে।

জয়মন্টপ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা মো. আইয়ুব আলী বলেন, সরেজমিন দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।

এ ব্যাপারে সিংগাইর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা