সারাদেশ

পুকুরে মিলল গলাকাটা যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মে) সকালে উপজেলার মান্দ্রা গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা শিশুরা আম কুড়াতে গিয়ে দেখতে পায় ঈদগাঁসংলগ্ন একটি খনন করা পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। পরে তারা বিষয়টি সবাইকে জানালে পুলিশে খবর দেয়া হয়।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানা পুলিশের এসআই টুটুল জানান, গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, ওই যুবককে অন্য কোথাও খুন করে এখানে মরদেহ ফেলে যেতে পারে দুর্বৃত্তরা। রাতে বৃষ্টি হওয়ায় রক্ত সব ধুয়ে গেছে তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না খুনটা কোথায় করা হয়েছিলো। তবে মরদেহের গালায় একটি বটি বিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি হারুন অর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা