সারাদেশ

ফেসবুকের কল্যাণে ছেলেকে ফিরে পেলেন মা!

সাননিউজ ডেস্ক: দীর্ঘ এক বছর পর সিলেটের ওসমানীনগরের এক যুবকের খোঁজ মিলেছে। ফেসবুকের কল্যাণে ও ওসমানীনগর থানা পুলিশের সহায়তায় লায়েক আহমদ (২৬) নামে ওই যুবক মায়ের কোলে ফিরেছে।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ওসমানীনগর থানা পুলিশের সহায়তায় উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের পূর্ব তিলা পাড়া গ্রামে নিখোঁজের পরিবারের কাছে তাকে তুলে দেয়া হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, ওসমানীনগর থেকে এক বছর আগে মানসিক প্রতিবন্ধী লায়েক নিখোঁজ হন। নিখোঁজের এক বছর পেরিয়ে গেলেও তার কোন সন্ধান পাচ্ছিল না পরিবার। কিছুদিন আগে ফেসবুকের মাধ্যম তার পরিবারের সদস্যরা জানতে পারেন লায়েক আহমদ সাতক্ষীরা জেলায় আছে। তখনই তারা পুলিশের সহযোগিতা চেয়ে ওসমানীনগর থানায় একটি সাধারণ ডায়রি করেন।

ওসি বলেন, এই তথ্যের ভিত্তিতে তার নির্দেশনায় ওসমানীনগর থানার এসআই মলাই মিয়ার নেতৃত্বে একটি টিম সাতক্ষীরা জেলার সদর থানার লাভসা গ্রামের মৃত শেখ মতিউর রহমানের ছেলে শেখ আনোয়ারুল ইসলাম আনুর কাছ থেকে নিখোঁজ হওয়া লায়েক আহমদকে উদ্ধার করে নিয়ে আসেন।

বৃহস্পতিবার ওসমানীনগর থানা পুলিশ মানসিক প্রতিবন্ধী লায়েক আহমদকে তার মায়ের কাছে তুলে দেয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা